চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কমলনগরের চৌধুরী বাজারে নেই গণশৌচাগার : উপজেলা পরিষদের ঔদাসীন্যতায় জন ভোগান্তি চরমে

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৯:০২ পিএম, ২০২০-০৯-০৮

কমলনগরের চৌধুরী বাজারে নেই গণশৌচাগার : উপজেলা পরিষদের ঔদাসীন্যতায় জন ভোগান্তি চরমে

এম.শাহরিয়ার কামাল: লক্ষ্মীপুরের কমলনগরে জাঁকজমকপূর্ণ কয়েকটি বাজারের মধ্যে অন্যতম চৌধুরী বাজারে সংশ্লিষ্ট উপজেলা পরিষদ কর্তৃক কোন গণশৌচাগার না থাকায় এখানে আগত হাজার হাজার মানুষের ভোগান্তি চরমে উঠেছে। 

বাজারটিতে প্রায় চার শতাধিক ব্যবসায়ী প্রতিনিয়ত ব্যবসা করছেন। এছাড়া দু’টি জামে মসজিদ, একটি প্রাইমারি স্কুল, দু’টি কিন্ডার গার্ডেন, একটি হাই স্কুল ও পুলিশ তদন্ত কেন্দ্র (ফাঁড়ি) থানাসহ পাঞ্জেগানা মসজিদ নিয়ে বাজারটি গড়ে উঠেছে। সাপ্তাহিক মঙলবার ও শুক্রবার এ দুই দিন বসে গ্রামীন হাট। উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন হাজারো ক্রেতা ও বিক্রেতারা। নির্ধারিত কোন গণশৌচাগার না থাকায় বাধ্য হয়েই মারাত্মক পরিবেশ দূষণ করে লোকজনকে যত্রতত্র খোলা যায়গায় মল-মূত্র ত্যাগ করতে হচ্ছে। তাছাড়া কর্মের টানে ছুটে ফেরা মানুষগুলোকে পড়তে হচ্ছে সমস্যায়।

সরেজমিন গিয়ে দেখা যায়, চৌধুরী বাজার জামে মসজিদে উপজেলা পরিষদের বরাদ্দে নির্মিত একটি টয়লেট রয়েছে। তবে বাজার ব্যাবসায়ী, মসজিদের মুসল্লি, ও আগত পথচারীরা উন্মুক্ত পেয়ে নির্বিঘ্নে ব্যবহার করায় অল্প দিনেই টয়লেটটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।নিরুপায় হয়ে এটাকে তালাবদ্ধ করে রাখা হয়েছে।  এতে করে জরুরী মুহুর্তে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে বাজার ব্যাবসায়ী ও পথচারী সহ নানা শ্রেনীপেশার মানুষকে। এদিকে বাজারটি ঘেঁষে হাজির হাট পুলিশ তদন্ত কেন্দ্র(ফাঁড়ি) থানায়ও নানান কারনে আগতদের জন্য কোন শৌচাগারের ব্যবস্থা না থাকায় বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে ।

এ বিষয়ে কমলনগর উপজেলা ভাইসচেয়ারম্যান ওমর ফারুক সাগর বলেন, উদ্যোগ ও অর্থ থাকলেও জায়গার অভাবে জরুরী প্রয়োজন স্বত্বেও একটি পাবলিক টয়লেট নির্মাণ করা সম্ভব হচ্ছে না। তবে জায়গা পেলে অতি শীঘ্রই কমলনগর উপজেলা পরিষদের বরাদ্ধ থেকে পরিবেশ বান্ধব, নিরাপদ ও পরিচ্ছন্ন একটি পাবলিক টয়লেট নির্মান করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। চৌধুরী বাজারের ইলেকট্রনিক্স ব্যবসায়ী মোঃ ফারুক জানান, সকালে বাসা থেকে প্রয়োজনের থেকে কম খেয়ে দোকানে আসি যাতে দুপুরে বাড়ি ফেরার আগ মুহুর্তে টয়লেটে যাওয়ার প্রয়োজন না পড়ে। চৌধুরী বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারী মোঃ মামুন বলেন, টয়লেট না থাকায় বাজারের ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। সরকারী উদ্যোগে একটি পাবলিক টয়লেট নির্মান করে দিলে বাজার ব্যবসায়ী, মসজিদের মুসল্লি ও পথচারীদের প্রয়োজন মুহুর্তে সমস্যা লাগব ও দীর্ঘদিনের দাবী পূরণ হবে। কমলনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইসচেয়ারম্যানের আশু দৃষ্টি কামনা করেন তিনি।

 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর